• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​

এলেন বিশ্বাস / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

​দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার ও সায়েন্সল্যাব মোড়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
 প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রীর করা বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন।
উত্তরার বিএনএস সেন্টার ও সায়েন্সল্যাব মোড় ছাড়াও রাজধানীর শাহবাগ ও মিরপুরে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।
 রাজধানী ছাড়াও রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের সামনেও শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন।
​বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।
​(বিস্তারিত আসছে…)
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!