• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন জো বাইডেন

Reporter Name / ১৪৮৭ Time View
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ভারতের নয়াদিল্লিতে জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় পাশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

দিল্লির ‘ভারত মন্ডপম’ কনভেনশন সেন্টারে শনিবার (৯ সেপ্টেম্বর) জি২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে এই সেলফি তোলেন।

এ দিন সকালে জি-২০ সম্মেলনে শেখ হাসিনা উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে জি২০ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গতকাল শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর প্রশাসনিক বাসভবনে মোদির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

দ্বি-পক্ষীয় এই বৈঠকে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির মধ্যে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে গণমাধ্যম ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন এবং ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কোনো আলোচনা হয়নি।

অপরদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বি-পক্ষীয় বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও সংযোগ, পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতি এবং মানুষে-মানুষে বন্ধনসহ দ্বি-পক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!