• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

ফ্যাসিস্ট অনুসারীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪: ০৩

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট অনুসারীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ‘যেমন কুকুর তেমন মুগুর লাগবে। ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে তাদের। ওদের বিষদাঁত ভেঙে দিয়ে সমূলে উৎখাত না করলে তারা দেশের অস্তিত্ব হুমকিতে ফেলে দিতে চাইবে।’

রোববার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী মঙ্গলবার বেলা ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে বিএনপির প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা দেশের ইতিহাসে জঘন্যতম অধ্যায়। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরার কথিত, কাল্পনিক ও মিথ্যা প্রচারণাকে কেন্দ্র করে চালানো তাণ্ডবলীলা ফ্যাসিস্টদের নির্মমতার আরেকটি নিকৃষ্ট উদাহরণ। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রমাণ করেছে, দেশ ও জাতির প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। দলমতের ঊর্ধ্বে উঠে এই অপশক্তিকে প্রতিহত করা এখন সময়ের দাবি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর সঞ্চালনা করেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে তারা বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এখন বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই। তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসাংগঠনিক সম্পাদক ও ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেকিম চৌধুরী, পিপি আশিক উদ্দিন আশিক, জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী ও মাহবুবুর রব ফয়ছল প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!