• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি / ৩৬০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেট এলাকায় ১৪ বছর বয়সের একটি অনাথ মেয়েকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে।

৯ আগস্ট রবিবার আনুমানিক সন্ধ্যা ছয় ঘটিকায় উত্তরখান হেলাল মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আবির হোসেন ও প্রিন্স নামে দুজনকে গ্রেফতার করে উত্তরখান থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঐ মেয়ের সাথে আবির হোসেনের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় এর এক ফাঁকে সুযোগ বুঝে মোবাইল ফোনের মাধ্যমে ওই মেয়েকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে দুই বন্ধু মিলে পালা ক্রমে ধর্ষণ করে মেয়েটিকে।

উত্তরখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমরা মাগরিবের সময় এই ঘটনায় খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আমার ফোর্স যায় এবং ঘটনাস্থল থেকে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং মেয়েকে উদ্ধার করি। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে মেয়েটি আমাদের হেফাজত আছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!