• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি / ২১২ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

রাজধানীর তুরাগ থানাধীন রূপায়ন সিটি এলাকায় মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে রুবেল নামের এক মাদক কারবারির হামলায় সজিব (২৭) নামের আরেক মাদক কারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রূপায়ন সিটির ভেতরের শ্রমিক মেসের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সজিব গাজীপুরের জয়দেবপুর বাশখাটিয়া গ্রামের মৃত নুর জামালের ছেলে। তিনি বর্তমানে তুরাগের ধরঙ্গেরটেকের হাজী আব্দুলের ভাড়া বাসায় থেকে পেশাদার মাদক কারবারি রুবেলের হয়ে মাদক বিক্রি করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার দিন রুবেল সজিবকে গাঁজা বিক্রির জন্য দিয়েছিলেন তবে বিক্রিত অর্থের মধ্যে এক হাজার টাকা কম দেওয়ায় রুবেল ক্ষিপ্ত হয়ে ওঠেন পরবর্তীতে রুবেল ও তার বেশ কয়েকজন সহযোগী মিলে সজিবের ওপর চড়াও হন এবং কাঠের লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করেন।

 

গুরুতর আহত অবস্থায় সজিবকে উত্তরার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত রুবেল একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে তুরাগ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার পর পুলিশের কাছে তথ্য পৌঁছায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মূল হত্যাকারী রুবেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!