• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

সিআইডির জালে বিমানবন্দরের ভুয়া ম্যানেজার হাতিয়েছেন ৩১ লাখ টাকা

Reporter Name / ৩১২ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন (নিলাম) ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয় দিয়ে প্রতারণার দায়ে মো. ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি আইফোনসহ ৫টি মোবাইল ফোন ও ৭টি সিম জব্দ করা হয়েছে।

 

সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) তথ্যানুযায়ী, চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সাধারণ মানুষকে প্রলোভনের ফাঁদে ফেলত: চক্রটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিজেদের বিমানবন্দরের অপারেশন ম্যানেজার হিসেবে পরিচয় দিত। ভুক্তভোগীর জীবনবীমা প্রতিষ্ঠানে ৫০ জন কর্মী পলিসি করবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ভুক্তভোগীর আস্থা অর্জন করে।

 

বিমানবন্দরের জব্দকৃত বা অব্যবহৃত আইফোন, স্যামসাং মোবাইল ও ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে দেওয়ার লোভ দেখাত তারা।

ব্যবসার বৈধতা প্রমাণের জন্য সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) ভুয়া কাগজপত্র, সরকারি অনুমোদনপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন জাল নথি সরবরাহ করা হতো।

 

১১০টি আইফোন, ৭০টি স্যামসাং মোবাইল ও ৫৪৩টি ল্যাপটপ সরবরাহের কথা বলে দুটি ব্যাংক হিসাব ও তিনটি এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৩০ লাখ ৮৭ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা পাওয়ার পরই চক্রটি যোগাযোগ বন্ধ করে দেয়।

 

ভুক্তভোগী গত ২২ জুন পল্টন থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে সিআইডি’র সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস টিম ৬ জুলাই মধ্যরাতে উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে রবিন শিকদারকে গ্রেফতার করে।

 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান: গ্রেফতার রবিন শিকদার ভাটারা থানায় ডিজিটাল প্রতারণার অপর একটি মামলার চার্জশিটভুক্ত আসামি।

চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

 

পুলিশের পক্ষ থেকে সরকারি দপ্তরের নাম ব্যবহার করে দেওয়া এমন প্রলোভন থেকে সচেতন থাকার আহ্বা

ন জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!