• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

কালবৈশাখীর হুঙ্কার: ঢাকাসহ ৫ বিভাগে ভারীবর্ষন ও শিলাবৃষ্টির আশঙ্কা!

নিজস্ব প্রতিনিধি / ১৬৭ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

চৈত্র মাসের তপ্ত দুপুরে প্রশান্তি নয়, বরং ধেয়ে আসছে কালবৈশাখীর তাণ্ডব। আজ ২৯ শে মার্চ (১৫ ই চৈত্র), রবিবার দেশের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। ‘বিজলি’ নামক সক্রিয় বৃষ্টি বলয়ের প্রভাবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ৩১শে মার্চ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

​আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুরের পর থেকে বিকেল বা রাতের মধ্যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

​বিশেষ করে সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে তীব্র বজ্রপাতের পাশাপাশি শিলাবৃষ্টির উচ্চ আশঙ্কা রয়েছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা কালবৈশাখী রূপে জনজীবনে প্রভাব ফেলতে পারে

​বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতে পারে। তবে রাতে আবহাওয়া কিছুটা আরামদায়ক থাকবে। আজ দিনের বেলা স্থানভেদে ৫ থেকে ৮ ঘণ্টা রোদের দেখা মিলতে পারে। নদী অববাহিকা অঞ্চলে সকাল ৮টা পর্যন্ত হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

​গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে (৫৩ মিলিমিটার)। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৩.৮০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৭.০০° সেলসিয়াস

​উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবী ও নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৫৪ মিনিটে এবং সূর্যাস্ত (ইফতার) হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। দিনের দৈর্ঘ্য ১২ ঘণ্টা ১৯ মিনিট। ​

আজ কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির মতো আবহাওয়া জনিত দুর্যোগের আশঙ্কা অনেক বেশি। এই সময়ে খোলা আকাশের নিচে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!