• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল

এলেন বিশ্বাস / ১৬১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

আওয়ামী লীগ সরকারের আমলে কথিত গুম ও নির্যাতনের অভিযোগে বহুল আলোচিত র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকদের একটি প্রতিনিধিদল।

 

গুম ও নির্যাতনের অভিযোগ সংক্রান্ত মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে ঘটনাস্থলের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আজ শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে পৌঁছায় ট্রাইব্যুনালের এই প্রতিনিধিদল।

পরিদর্শনকারী দলে ছিলেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। পরিদর্শনকালে তারা টিএফআই সেলের বিভিন্ন কক্ষ ও স্থাপনা সরাসরি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

 

প্রতিনিধিদলে বিচারকদের পাশাপাশি প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন। প্রসিকিউশন টিমের মধ্যে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলাম এই পরিদর্শনে অংশ নেন।

এর আগে, গত ২১ জুলাই র‍্যাব, ডিজিএফআই ও ডিবির কথিত গোপন বন্দিশালা পরিদর্শনের অনুমতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানান চিফ প্রসিকিউটর। শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি দেন।

প্রসিকিউশনের আবেদনে জানানো হয়, বিগত সরকারের আমলে বিরোধী মতাবলম্বীদের আইনশৃঙ্খলা বাহিনীর কথিত গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন ও গুমের ঘটনা ঘটানো হয়েছে। এসব অভিযোগের তদন্ত ও বিচারিক কার্যক্রমে ঘটনার সুষ্ঠু পর্যালোচনার জন্যই এই সরেজমিন পরিদর্শন।

 

এলেন বিশ্বাস

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!