• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত

তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি / ৬৭ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া ও বাদালদী এলাকার প্রধান সড়কের চরম বেহাল দশা এবং দীর্ঘস্থায়ী জনদুর্ভোগের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে অভিনব ও একক প্রতিবাদ জানিয়েছেন এক যুবক। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এই ক্ষোভ থেকেই তিনি এই প্রতীকী কর্মসূচি পালন করেন।

জানা যায়, তুরাগের বাউনিয়া থেকে বাদালদী পর্যন্ত সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ দুই যুগ ধরে ভাঙ্গাচুরা ও বড় বড় গর্ত খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে মরণফাঁদে পরিণত হয়। এর ফলে রিকশা, অটোরিকশা চলাচল ও পায়ে হেঁটে চলাচল করাও দায় হয়ে পড়েছে। অথচ প্রতিদিন এই পথ দিয়ে হাজার হাজার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী পথচারী যাতায়াত করেন।

প্রতিবাদকারী যুবক জানান,কিছু বলার নাই, আমাদের কপাল খারাপ আমরা বাউনিয়া, বাদালদির বাসিন্দা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবং কর্তৃপক্ষের উদাসীনতার প্রতিবাদ জানাতেই তিনি এই প্রতীকী পথ বেছে নিয়েছেন। কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার কারণে আজ সাধারণ মানুষের চোখ বন্ধ থাকার দশা হয়েছে, তাই বাধ্য হয়ে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানাতে হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করা হলে রাস্তার সংস্কারের কাজ ধরা হয়, রাস্তার সংস্কারের কাজ শুরু করলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও রাস্তার কোনো কাজ আগায় নাই । তারা অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!