• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি

এলেন বিশ্বাস / ১৭১ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

জনকল্যাণ নিশ্চিত করতে ‘কথা কম, কাজ বেশি’—এই নীতিতেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান।

রোববার (২৬ জুলাই) ঢাকা-১৮ আসনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থার সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই কথা বলেন।

 

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক বলেন, মানুষ যেন আবারও বিএনপির প্রতি আস্থা রাখতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে চলমান উন্নয়নকাজে কিছুটা বিঘ্ন ঘটেছে উল্লেখ করে তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সরাসরি এলাকা পরিদর্শনে এসেছেন। দ্রুততম সময়ে এসব কাজ বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

 

পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসকের সঙ্গে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

এলেন বিশ্বাস

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!