
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে উত্তরায় হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপরতিনি ত আলোচনাত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগষ্ট বুধবার বাদ যোহর বিশিষ্ট ব্যবসায়ী রয়েল এপার্টমেন্ট বিল্ডার্স লিমিটেডের ডিএমডি কাজী ইজহারুল হক সেতু’র উদ্যোগে উত্তরার দারুল আমান এতিমখানায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন7 রয়েল এপার্টমেন্ট বিল্ডার্স লিমিটেডের প্রজেক্ট পার্টনার মুহাম্মদ আতিকুর রহমান। এসময় পিহার্টসগ টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোহাব্বত হোসাইন, যুব নেতা মোস্তফা আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারাত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবতা এবং তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে এতিমখানার ছাত্রদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়।