• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী শাহীন ভুঁইয়া

আলী হোসেন (শ্যামল) / ২৩৯ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজানের শিক্ষা ও সংযমকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহীন ভুঁইয়া।  রাজধানীর উত্তরা ১২ নং সেক্টর এর পাশেই উত্তরা ফাউন্ডেশন স্কুলের সুবিধাবঞ্চিত শিশুর মাঝে তিনি ইফতার বিতরণ করেন।

বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠানে শাহীন ভুঁইয়া নিজে উপস্থিত থেকে শিশুদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন। ইফতারের মেন্যুতে শিশুদের পছন্দের চকলেট, জুস এবং পুষ্টিকর খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল। একবেলা ভালো মানের খাবার ও ভালোবাসা পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি দেখা যায়।

ইফতার বিতরণ শেষে শাহীন ভুঁইয়া সাংবাদিকদের বলেন: “সমাজের সুবিধাবঞ্চিত এই শিশুরা আমাদেরই সন্তান। বিত্তবানদের সামান্য সহানুভূতি তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমি ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও সবসময় চেষ্টা করি এই শিশুদের পাশে দাঁড়াতে। তাদের মুখে এই এক চিমটি হাসিই আমার সবচেয়ে বড় সার্থকতা।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা শাহীন ভুঁইয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো শিশুই অবহেলিত থাকবে না।

উল্লেখ্য, শাহীন ভুঁইয়া দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। ইফতার বিতরণ ছাড়াও তিনি সুবিধাবঞ্চিতদের সহায়তায় নিয়মিত অবদান রেখে চলেছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!