• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে থাকতে পারবেন, কী অপকৌশল নিতে পারেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, বাড়তে পারে ফি মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন যায় ছোট দুই মেয়ে, ফেরার পথে দুর্ঘটনায় নিহত ইলিশ ধরতে জেলেদের প্রস্তুতি, নিষেধাজ্ঞা উঠছে আজ ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্র খাঁটি মধু চিনবেন কীভাবে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের পরিচয় শনাক্ত হয় সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছিল অজ্ঞাতনামা ব্যক্তি হিসেবে। তাঁর সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নৌ পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

এ বিষয়ে জানতে চাইল নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা হিসেবে তাহসিফের মরদেহ উদ্ধার করেছিল। মরদেহের সঙ্গে একটি মুঠোফোন ছিল। এই মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।

.

নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁরা জানতে পেরেছেন, তাহসিফ গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর কয়েকজনের সঙ্গে বাসা থেকে বের হয়েছিল। তিনি আর বাসায় ফেরেননি। পরিবারও তাঁর খোঁজ পাচ্ছিল না।

মরদেহ উদ্ধারের বিষয়ে নৌ পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পাওয়া যায় যে রাজধানীর উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে যান নৌ পুলিশের সদস্যরা। তাঁরা অজ্ঞাতনামা এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেন। তাঁর বয়স অনুমানিক ২৮ বছর।

.

নৌ পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদনে আরও বলা হয়, তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। যাঁর মরদেহ উদ্ধার করা হয়, তাঁর পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে ঘড়ি। তাঁর পকেটে আইফোন পাওয়া যায়। এই আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

.তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার.

ঘটনার বিষয়ে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।

নৌ পুলিশের তথ্যমতে, তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন।

এ বিষয়ে বক্তব্য জানতে পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!