• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা কাইলি জেনারের কোকেট গ্ল্যাম: বার্বির মতো মায়াবী এই ট্রেন্ডি মেকআপ লুক তৈরি করবেন যেভাবে গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে থাকতে পারবেন, কী অপকৌশল নিতে পারেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, বাড়তে পারে ফি মা কাজে যাচ্ছিলেন, পেছন পেছন যায় ছোট দুই মেয়ে, ফেরার পথে দুর্ঘটনায় নিহত ইলিশ ধরতে জেলেদের প্রস্তুতি, নিষেধাজ্ঞা উঠছে আজ ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’ নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্র

অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

চলচ্চিত্রের সেটে অভিনেত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ার অভিজ্ঞতা নতুন নয়। এবার এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি অ্যাকশন সিনেমায় অন্তর্বাস পরে দৃশ্যে অভিনয়ের জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। এমনকি অন্তর্বাস ছাড়া শার্ট পরা ও শার্টের বোতাম খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। এ ধরনের নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তা-ই নয়, অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতির পক্ষে অবস্থান নেওয়ায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে সহায়তাকারী বিশেষজ্ঞদের চাকরি হারাতেও দেখেছেন বলে জানিয়েছেন রাধিকা।

.

সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারে এক ভিডিও সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতার কথা বলেন অভিনেত্রী। চলচ্চিত্রশিল্পের নানা অসংগতি নিয়ে আগেও সরব হয়েছেন তিনি। এবার তাঁর বক্তব্যে উঠে এসেছে শুটিংয়ের প্রয়োজনে অভিনেত্রীদের শরীর ও পোশাক নিয়ে নির্মাতাদের একাংশের প্রত্যাশা এবং সেটে কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন।

সাক্ষাৎকারে রাধিকা জানান, একটি অ্যাকশন সিনেমায় তাঁকে অন্তর্বাস পরে কয়েকটি দৃশ্যে অভিনয় করতে বলা হয়েছিল। পাশাপাশি তাঁকে অন্তর্বাস ছাড়া শার্ট পরতে ও বোতাম খোলা রাখতে বলা হয়। এমন নির্দেশনার পেছনে যুক্তি কী, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাধিকার ভাষ্য, ‘তারা আমাকে বলেছিল, তুমি কি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে পারবে ও বোতাম খোলা রাখতে পারবে? আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন। আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি…।’

.

ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের চাকরি হারানোর প্রসঙ্গ
সাক্ষাৎকারে রাধিকা আরও জানান, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি ও সম্মতি নিশ্চিত করার দায়িত্বে থাকা ইন্টিমেসি কোঅর্ডিনেটরদেরও কখনো কখনো পেশাগত ঝুঁকিতে পড়তে হয়। অনুচিত দাবি বা নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁদের চাকরি হারানোর ঘটনাও দেখেছেন তিনি।
কী নিয়ে ‘আক্কা’
নারীদের শাসনে চলে একটি কাল্পনিক রাজ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্ষমতা ধরে রেখেছে এক নারী গ্যাংস্টারদের গোষ্ঠী। সেই রাজত্বে হঠাৎ হাজির হয় এক বহিরাগত, যার উপস্থিতি ও উচ্চাকাঙ্ক্ষা বদলে দিতে পারে ক্ষমতার সমীকরণ।

.সম্মতি ছাড়াই চুম্বনের দৃশ্য, সেদিন কেঁদেছিলেন রেখা.

আনুগত্য, প্রতিশোধ, পারিবারিক উত্তরাধিকার আর রক্তক্ষয়ী সংঘাতের এমন গল্প নিয়ে নেটফ্লিক্সে আসছে ভারতীয় সিরিজ ‘আক্কা’।

১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরুনুরকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিরিজটির গল্প। সেখানে ক্ষমতার কেন্দ্রে নারীরা। তাঁদের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী এক গ্যাংস্টার-জগৎ, যেখানে নিজেদের রাজত্ব ও উত্তরাধিকার রক্ষায় যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত শাসকেরা।

সিরিজের দুই গুরুত্বপূর্ণ চরিত্র ভবানী ও রুদ্র। ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ, আর রুদ্রর ভূমিকায় রাধিকা আপ্তে। এটি আজ নেটফ্লিক্সে মুক্তি পাবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!