• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আর্সেনালকে বিদায় করে ইংলিশ ফুটবলে ভূমিকম্প চতুর্থ স্তরের ফ্লিটউডের টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা, কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন এগিয়ে নেতানিয়াহুর জোট, সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না এআইয়ের পানি ব্যবহার নিয়ে স্যাম অল্টম্যানের দাবি কতটা সত্য হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন আজ টিভিতে যা দেখবেন (২৮ অক্টোবর ২০২৬) পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য সরকারের: বিদ্যুৎমন্ত্রী

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা, কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্যারিস ভ্রমণের কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী আনা দে আরমাস। ছবিগুলোর মধ্যে রয়েছে সাদামাটা সাজে তোলা সেলফি, সাদা শার্ট ও চশমা পরা আয়নার সামনে দাঁড়িয়ে তোলা ছবি, শরীরচর্চার মুহূর্ত এবং বিভিন্ন খাবারের ছবি। তবে শেষ ছবিটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। সেখানে একটি জমকালো নৈশভোজের টেবিলে পাশাপাশি রাখা দুটি কার্ডে লেখা আনা ও বেতোর নাম। ভেনেজুয়েলার সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোকে সরাসরি না রেখেও সামাজিক মাধ্যমে এই ছবি দিয়ে যেন তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।

.

একসঙ্গে প্যারিস ফ্যাশন উইকে  
এই জুলাইয়ে আনা ও বেতোকে প্রথম একসঙ্গে দেখা যায়। আগস্টে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে ছুটি কাটানোর সময় তাঁদের একসঙ্গে হাত ধরে হাঁটতে ও চুম্বন করতে দেখা যায়। সূর্যাস্তের সময় নৌকায় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশিত হয়েছিল। এরপর ৬ অক্টোবর প্যারিস ফ্যাশন উইকে লুই ভুইতোর ফ্যাশন শোতে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা। পরে একটি জমকালো পার্টিতেও অংশ নেন।

.

কে এই বেতো মন্টেনেগ্রো
বেতো মন্টেনেগ্রো রাওয়ায়ানা ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ও গিটারবাদক। ২০০৭ সালে গঠিত ব্যান্ডটি লাতিন সংগীতজগতে পরিচিতি পেয়েছে। বর্তমানে দলটি আন্তর্জাতিক সফরে ব্যস্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পরিবেশনা করেছে ব্যান্ডটি।

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর
বেতোর সঙ্গে আনার সম্পর্কের খবর এমন সময়ে সামনে এল, যখন টম ক্রুজের সঙ্গে তাঁর বিচ্ছেদের প্রায় এক বছর পেরিয়েছে। ২০২৫ সালের অক্টোবরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছিল।

পেজ সিক্স অবলম্বনে

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!