• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানের সমাবেশের প্রতি সমর্থন জানাল সিজেপি জাহাজভাঙা শিল্প: ইউরোপের নতুন নীতি, বাংলাদেশের জন্য কী বার্তা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা কাইলি জেনারের কোকেট গ্ল্যাম: বার্বির মতো মায়াবী এই ট্রেন্ডি মেকআপ লুক তৈরি করবেন যেভাবে গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের চাপ, অভিনেত্রীর ক্ষোভ আশকোনায় টিকিট বিক্রির সময় কমল, পাওয়া যাবে সপ্তাহে পাঁচ দিন যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে থাকতে পারবেন, কী অপকৌশল নিতে পারেন তিনি

গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

‘আলহামদুলিল্লাহ, আমরা গাজার শিশুদের জন্য ১ লাখ পাউন্ডের (প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা) বেশি তহবিল সংগ্রহ করতে পেরেছি।’

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গতকালের পোস্টে এই কথা জানান বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। এই কাজে অংশগ্রহণকারী, দাতা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলার।

.

নুজুম স্পোর্টসের সঙ্গে যৌথভাবে আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠান থেকে এই তহবিল সংগ্রহ করেন হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হামজা জানান, গাজার শিশুদের চিকিৎসা-সহায়তার সম্পূর্ণ অর্থ ব্যয় করা হবে। নজুম স্পোর্টস ২০২০ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা। পেশাদার ক্রীড়াঙ্গনে মুসলিম অ্যাথলেটদের সহায়তা, ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় কাজ করে এ প্রতিষ্ঠান।

গত রোববার টাওয়ার হ্যামলেটস টাউন হলে ‘নুজুম স্পোর্টসে’র আয়োজনে এ দাতব্য অনুষ্ঠান হয়। এতে হামজাকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর মুসলিম অ্যাথলেটদের স্বাক্ষরিত জার্সি, পদক এবং বিভিন্ন স্মারক নিয়ে একটি দাতব্য নিলামের আয়োজন করা হয়।

.

নিলামে হামজা চৌধুরীর লেস্টার সিটির হয়ে এফএ কাপজয়ী জার্সি ৭ হাজার পাউন্ড এবং কমিউনিটি শিল্ডজয়ী পদক ৩ হাজার পাউন্ডে বিক্রি হয়। টিকিট বিক্রি ও নিলামের পুরো অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ সংস্থাকে দেওয়া হয়।

হামজার ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়, ‘সংগৃহীত এই তহবিল চিলড্রেন নট নাম্বারসের চমৎকার কাজে ব্যয় করা হবে, যারা গাজার শিশুদের জীবন রক্ষাকারী জরুরি সহায়তা দিচ্ছে। এই শিশুদের অনেকের জন্যই চিকিৎসার্থে বিদেশ বা নিরাপদ স্থানে যাওয়া বেঁচে থাকার একমাত্র আশা। সংগৃহীত সব অর্থই এমন শিশুদের চিকিৎসার্থে স্থানান্তর প্রক্রিয়ায় ব্যয় করা হবে, যাদের এটি অত্যন্ত প্রয়োজন।’

.টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর.

হামজার পোস্টে আরও বলা হয়, ‘স্বল্প সময়ের মধ্যে এই আয়োজনের মাধ্যমে যা অর্জিত হয়েছে, সে জন্য আমি কৃতজ্ঞ ও বিনীতবোধ করলেও জানি এত বিশাল দুর্ভোগের বিপরীতে এটি অত্যন্ত সামান্য একটি অবদান মাত্র। এখনো অনেক কিছু করার বাকি আছে, তবে প্রতিটি চেষ্টাই—তা যত ছোটই হোক না কেন—পার্থক্য গড়ে তুলতে পারে।’

.

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ তাদের দেওয়া এ তথ্যকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার মাধ্যমে এ যুদ্ধের সূচনা হয়।

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে হামজার সামনে এখন সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন না হামজা। বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি জানিয়েছেন, ৯ নভেম্বর থেকে হামজা জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হামজাকে দলে পাওয়ার আশায় আছে বাংলাদেশ।

.সিটিকে দুই হাতে বাঁচালেন আর্জেন্টাইন গোলকিপার

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!