• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

ভারতের নারীরা পেলেন ডলার, ঋতুপর্ণারা পেলেন করতালি!

নিজস্ব প্রতিবেদক / ২১৮ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাইপর্বে তিন ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে এ যোগ্যতা অর্জন করেছে বাঘিনীরা। এরই মধ্যে ঋতুপর্ণা-রুপনারা ফিরেছেন দেশের মুখ উজ্জ্বল করে।

দেশে ফেরার পর গতকাল মধ্যরাতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয় তাদের সম্মানে আয়োজিত জমকালো সংবর্ধনা। মঞ্চে ছিল আলো, ডিজিটাল ব্যানার, ছিল করতালির উচ্ছ্বাস। সংবর্ধনা মঞ্চে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিতও ছিলেন। সব কিছু মিলিয়ে চাকচিক্যের কমতি কোনো অংশে কম ছিল না এই অনুষ্ঠানে।

কিন্তু এতো কিছুর পরও কোথাও যেন এক আক্ষেপ থেকে যায়। সংবর্ধনা অনুষ্ঠানে সব কিছু থাকলেও ছিল না প্রতীক্ষিত কোনো পুরস্কার বা আর্থিক স্বীকৃতি। বাফুফে সভাপতির কণ্ঠে ছিল কেবলই পাশে থাকার আশ্বাস।

অন্যদিকে বাছাইপর্ব পার হয়ে একই টুর্নামেন্টের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ভারতের নারী ফুটবল দল। তাদেরকেও সংবর্ধনা দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তবে এক্ষেত্রে তারা বাফুফের থেকে ভিন্ন। ভারতের নারী ফুটবল দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরষ্কার ঘোষণা করেছে তারা।

নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নিশ্চিত করায় ভারতের নারী ফুটবল দলকে ৫০ হাজার মার্কিন ডলার আর্থিক পুরষ্কারের ঘোষণা দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। বাংলাদেশি টাকায় যা প্রায় ৬১ লাখ।

আর মিয়ানমারের মাটিতে সাফল্যের সাক্ষর রেখে আসা বাংলাদেশের মেয়েরা যখন দেশে ফিরলেন, তখন তাঁদের পুরস্কৃত না করে শুধু ফুল ও করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর বিষয়টি প্রশ্ন তুলেছে অনেকের মনে।

সংবর্ধনার আয়োজন ছিল চমকপ্রদ—হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে তৈরি করা হয়েছিল আলোকসজ্জায় ভরা মঞ্চ। উপস্থিত ছিলেন খেলাধুলা সংশ্লিষ্ট অনেকে, ক্রীড়াপ্রেমীরাও ভিড় করেছিলেন। কিন্তু পুরো আয়োজন শেষে আলোচনা ঘুরে ফিরে এসেছে একই জায়গায়—এই অর্জনের স্বীকৃতি তাহলে কী?

গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে নারী দলের জন্য দেড় কোটি টাকার পুরষ্কার ঘোষনা করে। কিন্তু ঘোষণাকৃত সেই অর্থ এখনও খেলোয়াড়দের হাতে পৌঁছায়নি।

নারী ফুটবলারদের বাস্তবতা কঠিন। আন্তর্জাতিক আসরে দেশের জন্য লড়াই করা এই মেয়েরা ফিরে এসে আর্থিক অনিশ্চয়তায় ডুবে যান। নিয়মিত লিগ না থাকায় ম্যাচ খেলার সুযোগও সীমিত। জাতীয় পর্যায়ে হাতে গোনা কয়েকজনই পান সামান্য সম্মানী। বাকিরা পান কেবলই আশ্বাস!

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!