• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
টিএসসি-তে নন-টেক পদ বাড়ানোর তোড়জোড়, শিক্ষকদের ক্ষোভ রাজধানীতে ২ বছরের শিশু ধর্ষণের শিকার; অভিযুক্ত ১০ বছরের কিশোর সিআইডির জালে বিমানবন্দরের ভুয়া ম্যানেজার হাতিয়েছেন ৩১ লাখ টাকা পবিত্র ইস্টার সানডে আজ : মানবতার মুক্তি ও সম্প্রীতির বার্তা কালবৈশাখীর হুঙ্কার: ঢাকাসহ ৫ বিভাগে ভারীবর্ষন ও শিলাবৃষ্টির আশঙ্কা! উত্তরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত উত্তরায় ৪ কোটি টাকার মালামাল চুরির মামলায় সাহাবুদ্দিন রানা গ্রেপ্তার কালীগঞ্জে রান্নাঘরের মাটির নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ উত্তরায় ছিনতাইকারীর কবলে প্রাণহানি: বিচার চেয়ে প্রতিবাদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে উত্তরা ফাউন্ডেশন সভাপতির শুভেচ্ছা

বিএনপিকে নিয়ে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৩৭৮ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে।

রবিবার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান : দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নিয়ে এখন যে অপপ্রচার হচ্ছে, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই মনে করেছিলেন, বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে বিএনপি আবারও ঘুরে দাঁড়িয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র ও যুব নেতৃত্বকে সঙ্গে নিয়ে দলটি নতুন করে জেগে উঠেছে।

ফখরুল বলেন, আজকে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত। সেই চক্রান্তের লক্ষ্য হলো- বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া।

বিএনপি মহাসচিব বলেন, এটা মনে রাখতে হবে- বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। এ দল দেশের মানুষের বিশ্বাসের জায়গা, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা শক্তি।

প্রতিপক্ষের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। পাশাপাশি পড়াশোনা ও সচেতনতার মাধ্যমে সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, যাতে আমরা রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!