• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
টিএসসি-তে নন-টেক পদ বাড়ানোর তোড়জোড়, শিক্ষকদের ক্ষোভ রাজধানীতে ২ বছরের শিশু ধর্ষণের শিকার; অভিযুক্ত ১০ বছরের কিশোর সিআইডির জালে বিমানবন্দরের ভুয়া ম্যানেজার হাতিয়েছেন ৩১ লাখ টাকা পবিত্র ইস্টার সানডে আজ : মানবতার মুক্তি ও সম্প্রীতির বার্তা কালবৈশাখীর হুঙ্কার: ঢাকাসহ ৫ বিভাগে ভারীবর্ষন ও শিলাবৃষ্টির আশঙ্কা! উত্তরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত উত্তরায় ৪ কোটি টাকার মালামাল চুরির মামলায় সাহাবুদ্দিন রানা গ্রেপ্তার কালীগঞ্জে রান্নাঘরের মাটির নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ উত্তরায় ছিনতাইকারীর কবলে প্রাণহানি: বিচার চেয়ে প্রতিবাদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে উত্তরা ফাউন্ডেশন সভাপতির শুভেচ্ছা

খাদ্যপ্রেমীদের কৌতূহল বাড়াচ্ছে উত্তরার ব্যতিক্রমী শুঁটকি পিৎজা

এলেন বিশ্বাস / ১৭৬ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

প্রত্যেক মানুষের খাবার বিষয়ক পছন্দ-অপছন্দ আলাদা। কেউ শুঁটকি খেতে ভালোবাসেন, আবার কেউ এটির স্বাদ কিংবা গন্ধ কোনোটাই পছন্দ করেন না। বর্তমান সময়ে পিৎজা জনপ্রিয় একটি খাবার। কেমন হয় যদি শুঁটকি দিয়ে পিৎজা বানানো হয়?

শুঁটকি আর পিৎজা, দেশি ও বিদেশির মিশেলে অদ্ভুত এই খাবার পাওয়া যাচ্ছে ঢাকার উত্তরায় গরিব-এ-নেওয়াজ অ্যাভিনিউতে, জমজম টাওয়ারের কাছাকাছি ‘পিৎজা দ্য টাউন’ এ।

রেস্টুরেন্টটিতে ৮, ১২ আর ১৬ ইঞ্চি সাইজে পাওয়া যায় এ পিৎজা।

খাবারটিতে শুঁটকির ঝাঁঝ থাকলেও সেটি খুবই পরিমিত। আর তার সঙ্গে মোজারেলা চিজ, দেশি মসলা আর বিশেষ সসের মিশ্রণ দেওয়া হয়। মলা শুঁটকির সঙ্গে বালাচাও ব্যবহার করায় একটা মচমচে টেক্সচার আর স্বাদ পাওয়া যায়।

রেস্তোরাঁর স্বত্বাধিকারী শিহাব শাহরিয়ার জানান, শুঁটকি পিৎজার ধারণা দেশে একদম নতুন। প্রথমে এ রেসিপি নিয়ে তিনি দ্বিধায় ছিলেন। কিন্তু এখন নিয়মিত ১২-১৫টা শুঁটকি পিৎজা বিক্রি হচ্ছে। তিনি এমন কিছু বানাতে চেয়েছেন, যাতে শুঁটকির পরিচিত স্বাদ থাকবে, আবার নতুনত্বও থাকবে।

বিদেশে যেমন থাইল্যান্ডে প্লা খেম পিৎজা, নরওয়েতে স্টক ফিশ পিৎজা। তেমনি আমাদের মাটির স্বাদও যদি বিশ্বজনীন খাবারের সঙ্গে মিশে যায়, তাতে ক্ষতি কী?

শুধু মলা নয়, ভবিষ্যতে হয়তো লইট্টা মাছ দিয়েও পিৎজা তৈরির পরিকল্পনা আছে তাদের। ছোট মাছ ব্যবহারে শুঁটকির তীব্র গন্ধও অনেকটাই কমে আসে। সঠিকভাবে ফিউশন করা গেলে তরুণ প্রজন্মের অনেকেই দেশের ঐতিহ্য ও স্বাদের প্রতি আগ্রহী হয়ে উঠবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!