• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

এক বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল!

নিজস্ব প্রতিবেদক / ৪৩৭ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল নাজমুল ইসলাম। পরীক্ষার ফলাফলে গণিতসহ তিন বিষয়ে ফেল এসেছে তার। এক বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তিন বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে।

তার মতো এমন সমস্যায় পড়েছেন ওই প্রতিষ্ঠানের টুটুল, নাহিদুল ইসলাম নয়ন, লিমনসহ প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী। তারা বলছেন সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও কোনো সমাধান দিতে পারছে না। তাদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও।

নাজমুল জানায়, ২০২৪ সালে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গণিত বিষয়ে ফেল করে। ২০২৫ সালে ফের ফরম ফিলআপ করে গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পর এখন ফলাফলে গণিতের সাথে সাথে কৃষি ও ট্রেড-২ মিলে ৩ বিষয়ে ফেল আসছে। প্রতিষ্ঠানের প্রধানকে অবগত করার পরও কোনো সমাধান হচ্ছে না।

টুটুল নামে আরেক শিক্ষার্থী বলেন, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল আসছে। এখন নিরুপায়। এক বিষয়ে পরীক্ষা দিয়ে কিভাবে দুই বিষয়ে ফেল আসে, এমন প্রশ্নের উত্তর খুঁজছে সে ও তার অভিভাবকরা।

এমন সমস্যা নিয়ে অফিস থেকে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

সমস্যার কথা নিয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। তবে অন্য কয়েকজন শিক্ষকরা জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা বলেন, বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে বলেন তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!