• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

আওয়ামী লীগের তওবার সুযোগও আর নেই: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক / ২৬৮ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে দেশের জনগণ উৎখাত করেছে। যাদের জনগণই উৎখাত করেছে, তাদের আর ফিরিয়ে আনা চলবে না। আওয়ামী লীগের তওবার যে সুযোগ ছিল; গত পরশুদিনের গোপলগঞ্জের ঘটনার পর সে সুযোগও আর নেই। আওয়ামী লীগের পতন স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি। গণঅভ্যুত্থানে হয়েছে।

এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নগরীর চাষাড়ার বিজয় স্তম্ভে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার ঘটনায় কিছু বুদ্ধিজীবী ‘খুনিদের পক্ষ’ নিয়েছেন বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, গত পরশু আমাদের ওপর হামলা হয়েছিল। যারা এই হামলার পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেডলিস্টে তারা নেই। আওয়ামী লীগের ডেডলিস্টে আছি আমরা। আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের আত্মীয়তার সম্পর্ক, আওয়ামী লীগের মন্ত্রী কারও কারও মেয়ের জামাই। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে আনবে। আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো না।

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, স্থানীয় নেতা ও কেন্দ্রীয় সংগঠক আহমেদুর রহমান তনু প্রমুখ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!