• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী শাহীন ভুঁইয়া উত্তরায় ছায়াকুঞ্জ কল্যান সমিতির ইফতার মাহফিল আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলা ছাত্রদের সম্মানে তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তুরাগ দক্ষিন যুব বিভাগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত রেডিক্যাল হাসপাতালের ‘ভয়ঙ্কর’ বিল! তুলা-স্যাভলনের ছোঁয়ায় ৫০০ টাকা! উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত

‘নতুন বাংলাদেশ গড়তে ‘তারুণ্যের উৎসব’ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত’

নিজস্ব প্রতিবেদক / ১৫১ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান ‘তারুণ্যের উৎসব’ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (৮ জুলাই) অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার সভাপতিত্বে ‘তারুণ্যের উৎসব’-এর বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটির একটি পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগসহ উৎসব বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৫টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপদেষ্টা উৎসবের অগ্রগতি মূল্যায়ন করেন এবং বিস্তৃত ও সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি জানান, উৎসবকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সার্কসহ অন্যান্য আঞ্চলিক সংগঠনকে যুক্ত করার উদ্যোগ ও একটি ‘গ্লোবাল ইয়ুথ সামিট’ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর যাত্রা শুরু করা এই উৎসব দেশজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে। তরুণদের মধ্যে সহযোগিতা, উদ্যম ও আত্মকর্মসংস্থানের মানসিকতা তৈরি করছে এই আয়োজন।

শুরুতে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি উৎসবের সমাপ্তি ঘোষণা করা হলেও, সরকার পরবর্তীতে এর মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

উৎসবের প্রথম পর্যায়ে আয়োজিত ১৩ হাজার ৭১১টি কর্মসূচিতে অংশগ্রহণ করে ৭১ লাখ ৬৬ হাজার ৪৭৩ জন তরুণ-তরুণী, যাদের মধ্যে নারী ছিলেন ২৭ লাখ ৪২ হাজার ১৭১ জন। নারীদের জন্য দুই হাজার ৯৩১টি ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!