• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত আমাদের উত্তরা ফাউন্ডেশন এর নতুন কমিটি গঠন: সভাপতি আলী হোসেন, সম্পাদক এলেন বিশ্বাস নতুন টেন্ডার প্রক্রিয়া জনসাধারণের জন্য হুমকির মুখে – দাবী ঠিকাদারদের জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’ টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন এনসিপি নেতা মাহিন তালুকদারের ছবি ঘিরে সামাজিক মাধ্যমে অপপ্রচার উত্তরায় সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে “আমাদের উত্তরা ফাউন্ডেশন”

ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!

নিজস্ব প্রতিবেদক / ১৯১ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে কৃষি বিষয়ে ফেল করেছে, এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে।

জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ওই শিক্ষার্থীর নাম শিশির চন্দ্র মনিদাস। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃষি বিষয়ে ‘এ’ গ্রেড পেলেও, ২০২৫ সালের পুনরায় অংশগ্রহণে দেখা যায়, সে ধর্ম বিষয়ে কৃতকার্য হলেও কৃষিতে ফেল করেছে।

শিশির জানান, ‘গত বছর ধর্ম বিষয়ে একটি সমস্যার কারণে ফেল করেছিলাম। এবার আবার পরীক্ষা দিয়েছি। ফলাফলে দেখি ধর্মে পাশ করেছি, কিন্তু কৃষিতে ফেল দেখাচ্ছে। এখন কী করব বুঝতে পারছি না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীটি যে বিষয়ে পরীক্ষা দিয়েছে, সেটিতে পাশ করলেও কৃষিতে অকৃতকার্য দেখাচ্ছে। বিষয়টি জানার পর আমরা কাগজপত্র নিয়ে আজ বোর্ডে গিয়েছি। আশা করছি, ফলাফল সংশোধন সম্ভব হবে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!