• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

গোপনে ভারতে এসেছেন হাসিনাপুত্র জয়

সকালের রিপোর্ট ডেস্ক / ২৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গোপনে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন পুত্র সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

 

 

সংবাদমাধ্যমটির সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ঈদুল আজহার আগে জয় ভারত পৌঁছান এবং মূলত মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতেই তার এই সফর। বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন।

সূত্র জানায়, ৬ জুন (শুক্রবার) জয় ভারতে পৌঁছান এবং পরদিন কোরবানির ঈদে তিনি মায়ের সঙ্গে সময় কাটান। এই সফরটি মূলত ব্যক্তিগত ও পারিবারিক হলেও, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

 

 

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকে তিনি দিল্লির একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে আছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনের পতনের পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে তার ছেলের সাক্ষাৎ হলো।

 

ঈদের সময় মা-ছেলের এই পুনর্মিলনের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র জানায়, সজীব ওয়াজেদ জয় এই সফরে কোনো পাবলিক অনুষ্ঠানে অংশ নেবেন না এবং তার ভ্রমণসূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

 

 

এদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে চলমান আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি আলোচিত হয়ে উঠেছে। শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৩ সালের জুলাইয়ে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে।

 

 

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!