• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন

আলী হোসেন (শ্যামল) / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী উত্তরার মুগ্ধ মঞ্চে দিনব্যাপী ‘জুলাই এক্সিভিশন’ শুরু হয়েছে। “জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা”-র আয়োজনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করেন শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুন মাখমিন, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ আব্দুন নূরের বাবা মাওলানা বাশার, শহীদ আসাদুল্লাহর স্ত্রী ফারজানা আক্তার, শহীদ জাহিদুজ্জামান তানভিনের মা বিলকিস জামান, শহীদ নাইমা সুলতানার মা আইনুন নাহার এবং শহীদ রিদয়ান শরীফ রিয়াদ জয়ের মা রুপালি আক্তার। শহীদ পরিবারগুলো জুলাই-আগস্টের খুনিদের দ্রুত বিচার এবং জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন দাবি করেন।

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি উত্তরার যুগ্ম আহবায়ক ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারিখ হাসান, তাহমিদ হুজাইফা, তালহা জুবায়ের সজীব, ইমরান হোসাইন ইমু ও আহমেদ সামরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী চলা এই প্রদর্শনীর অংশ হিসেবে বিকেল ৪টা থেকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এরপর সন্ধ্যা ৭টায় কাশিদা ব্যান্ডের পরিবেশনায় কাওয়ালী সন্ধ্যা এবং রাতে ‘বিদ্রোহের উত্তরা’ শিরোনামে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। উত্তরা ও এর আশপাশের এলাকার সকল অধিবাসীকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!