• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

আইসিইউতে ১০ জন, অবস্থা সংকটাপন্ন

সকালের রিপোর্ট ডেস্ক / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হওয়া ১০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে নেওয়া হয়েছে।

তাদের শরীরের ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সোমবার সন্ধ্যায় জাতীয় বার্ন ইনস্টিটিউট জানায়, আইসিইউতে স্থানান্তরিতদের অবস্থা আশঙ্কাজনক।

আইসিইউতে ভর্তি আহতরা হলেন—মাসুকা (৩৭), বাপ্পী সরকার (৯), মাহতাব (১৪), নাফিজ (৯), শামীম (১৪), শায়ান ইউসুফ (১৪), সায়মা (১০), মাহিয়া (১৫), আফরান (১৪) এবং মাইলস্টোন স্কুলের কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (৪২)। আইসিইউতে চিকিৎসাধীন সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে, আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। নিহত হয়েছে ২০ জন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!