দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার ও সায়েন্সল্যাব মোড়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রীর করা বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন।
উত্তরার বিএনএস সেন্টার ও সায়েন্সল্যাব মোড় ছাড়াও রাজধানীর শাহবাগ ও মিরপুরে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।
রাজধানী ছাড়াও রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম বোর্ডের সামনেও শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।
(বিস্তারিত আসছে…)