• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

হজযাত্রীদের ফিরতি যাত্রা : টিকিট পরিবর্তনে যোগাযোগের ঠিকানা দিল বিমান

এলেন বিশ্বাস / ৯৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

পবিত্র হজ শেষে হজযাত্রীদের নির্বিঘ্নে দেশে ফেরার সুবিধার্থে প্রতি বছর মক্কা ও মদিনায় অস্থায়ী অফিস স্থাপন করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০২৫ সালেও সেই পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিলেও, সৌদি আরবের নতুন ভিসা নীতির কারণে এ বছরের কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। এই পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, টিকিট পরিবর্তন ও ফিরতি যাত্রা সংক্রান্ত যাবতীয় সহযোগিতার জন্য দেশে অবস্থিত জেলা বিক্রয় অফিসগুলোর সঙ্গে যোগাযোগ করতে।

 

বুধবার (১১ জুন) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সম্প্রতি রাজকীয় সৌদি সরকার বাংলাদেশসহ মোট ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে বিমানের কর্মকর্তা ও কর্মচারীরা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরেও এখন পর্যন্ত সৌদি আরবে যেতে পারেননি।

 

এই পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, টিকিট পরিবর্তন ও ফিরতি যাত্রা সংক্রান্ত যাবতীয় সহযোগিতার জন্য দেশে অবস্থিত জেলা বিক্রয় অফিসগুলোর সঙ্গে যোগাযোগ করতে। অতীব জরুরি প্রয়োজনে জেদ্দা ও মদিনার বিমান অফিসে যোগাযোগ করার সুযোগও থাকছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন বিক্রয় অফিসের ঠিকানা ও যোগাযোগের বিস্তারিত:

 

জেলা বিক্রয় অফিস, মতিঝিল, ঢাকা।

বিমান ভবন

মতিঝিল, ঢাকা, বাংলাদেশ।

ফোন: +৮৮০২-২২৩৩৫৭০০২

+৮৮০১৭২৭৯৯০৯২২

ই-মেইল: hajjcelldso@biman.gov.bd

জেলা বিক্রয় অফিস, চট্টগ্রাম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চট্টগ্রাম

বিমান ভবন, ১/২ সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।

ই-মেইল: cgpuu@biman.gov.bd

ফোন: +৮৮০১৭৭৭৭১৫৭০০

+৮৮০১৭৭৭৭১৫৭২৩

+৮৮০১৭৭৭৭১৫৭২৫

 

জেলা বিক্রয় অফিস, সিলেট।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিলেট

বিমান ভবন, মজুমদারি, এয়ারপোর্ট রোড, সিলেট।

ই-মেইল: zyluu@biman.gov.bd

ফোন: +৮৮০১৭৭৭৭১৫৭১০

+৮৮০১৭২৫২৩৫৬৬৪

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!