• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের ৫ ঘণ্টার জিম্মি দশা: বিমানে অসহনীয় ভোগান্তির শিকার ১৮২ যাত্রী বৈরী আবহাওয়া: শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় চরম বিপর্যয় “কথার জাদুকর” হিরার প্রতারণার ফাঁদ: কৌশলে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা এক বেলা মাংসের স্বাদে ভুলেছিল অভাব: সেই সুবিধা বঞ্চিত শিশুদের মানবিক গল্প” শাহজালালে ট্রলি সংকট চরম আকার: মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি নতুন ট্রলি

তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

এলেন বিশ্বাস / ১২ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

রাজধানীর তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. মাসুদ (৩৭) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। গত ১৪ জুলাই, মঙ্গলবার বিকাল ৫টার দিকে ধৌড় বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট চলাকালীন তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে ধৌড় বেড়িবাঁধ এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। এ সময় মো. মাসুদ হাতে একটি আকাশি নীল রঙের শপিং ব্যাগ নিয়ে চেকপোস্টের দিকে আসেন। পুলিশের চেকপোস্ট এলাকাটি কৌশলে অতিক্রম করার চেষ্টা করলে দায়িত্বরত এসআই শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের তার ওপর সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ত্রিশ হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারি মাসুদ মাদারীপুর জেলার কালকিনি থানার শাবরামপুর গ্রামের মৃত আব্দুল খালেক ও মৃত তাজিমনেছা দম্পতির ছেলে। বর্তমানে তিনি রাজধানীর আহমেদনগর পাইকপাড়া এলাকার জোনাকির রোডে রিপন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

তুরাগ থানা পুলিশ জানায়, মাসুদের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় পূর্বেও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে তুরাগ থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কেনা-বেচা করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!