• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে মাদক কারবারিদের আড়ালে মাদকসেবী আটক: অভিযানের নামে ‘রহস্যজনক বাণিজ্য’ দিয়াবাড়ীতে সরকারি খাল গিলে খাচ্ছে অবৈধ কাইকিং সিন্ডিকেট, প্রশাসন নির্বিকার উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর টানা দ্বিতীয়বার ডিএমপির ‘সেরা’ সড়কবাতি ও সিসিটিভিহীন উত্তরা মডেল টাউন এখন ছিনতাইকারীদের কবলে! লাগেজ হাতে যাত্রী, কোলে বাচ্চা: মেট্রো স্টেশনগুলোতে রিকশার চিপায় রুদ্ধশ্বাস যাতায়াত সতর্ক না হলেই সর্বনাশ! উত্তরার অভিজাত এলাকায় সক্রিয় ‘হানি ট্র্যাপ’ বাণিজ্য ক্ষুদ্র ব্যবসায় কর আরোপ: প্রভাব পড়তে পারে সাধারণ ভোক্তার পকেটে শাহজালালে দুবাই ফেরত বিমানে ১৯ কেজি স্বর্ণ জব্দ, বাজারমূল্য ৪৫ কোটি টাকা দুবাই-ঢাকা স্বর্ণ চোরাচালান রুট: সাড়ে ৫ বছরে ৩ হাজার ৭০০ কোটির সোনা জব্দ গাড়ির নিচে ছিল শিশু ফাতেমা, মাথার চামড়া উপড়ে রক্তাক্ত; চালক আটক

শাহজালালে যাত্রা শুরু করল ফ্রি শাটল বাস

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করতে চালু করা হয়েছে ফ্রি শাটল সার্ভিস। বুধবার (৮ জুলাই) দুপুরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।

 

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিমানবন্দরে আসা ও প্রস্থানকারী যাত্রীদের টার্মিনালের ভেতরে সহজ, দ্রুত এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা। শাটল সার্ভিসের বাসগুলো যেভাবে চলাচল করবে:

স্টপেজ: টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এর ক্যানোপির মাঝের জায়গা থেকে বাসগুলো ছেড়ে যাবে।

প্রতি ৩০ মিনিট পরপর বাসগুলো ছেড়ে যাবে।

 

বাসটি বিমানবন্দর বাস স্টেশন, জসিম উদ্দিন রোড, বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা এলাকা ঘুরে পুনরায় বিমানবন্দরে ফিরে আসবে।

 

এই সার্ভিসটি সম্পূর্ণ ফ্রি। যদি কোনো যাত্রী বা সেবা গ্রহণকারীর কাছে কেউ ভাড়া দাবি করে, তবে বিমানবন্দরের হটলাইনে কল করে দ্রুত অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে।

বিশেষ করে বয়স্ক যাত্রী, শিশু নিয়ে ভ্রমণকারী পরিবার, শারীরিকভাবে অসুস্থ যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীরা এই সার্ভিসের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন।

 

এই উদ্যোগের ফলে বিমানবন্দরের নির্ধারিত পয়েন্টগুলোর মধ্যে যাত্রীদের যাতায়াত এখন আগের চেয়ে অনেক বেশি সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করছে বিমানবন্দ

র কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!