• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান 

নিজস্ব প্রতিনিধি / ২১৫ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে ফুটপাত এবং এর আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার (১৬ এপ্রিল) এ অভিযান শুরু হয়।

উত্তরা ১০ নম্বর সেক্টরের স্লুইসগেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কে এই উচ্ছেদ কার্যক্রম চলবে বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

এই কার্যক্রম পরিচালনার জন্য গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) মাইকিং করা হয়েছিলো বলে জানিয়েছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে অনেকে নিজ উদ্যোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করে। বেলা ১২ টার কিছু পরে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ কার্যক্রম শুরু করে ডিএনসিসি। এর মধ্যে অবৈধ চায়ের টং, খাবারের হোটেল, বাঁশের আড়ৎ, নার্সারী সহ হকারদের উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ পরবর্তী নতুন করে আর যেন এই জায়গাগুলো অবৈধভাবে দখল না হয়, সেদিকে নজর রাখবে বলে জানিয়েছেন তারা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!