• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জনকল্যাণে ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে এগোচ্ছে ডিএনসিসি তুরাগে মাদকমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে শ্রমিক দল নেতা সিদ্দিক অ্যাম্বুলেন্স ঢোকে না, রিকশাও চলে না: কাদা-পানিতে অবরুদ্ধ দক্ষিণখানের হাজারো জীবন শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার টানা বৃষ্টিতে আগুন সবজির বাজারে, কাঁচা মরিচ ২৮০ টাকা শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক আব্দুল্লাহপুর ফ্লাইওভারের সংযোগ সড়ক বন্ধ চরম ভোগান্তিতে উত্তরা-টঙ্গীর হাজারো মানুষ মাইলস্টোন দুর্ঘটনার এক বছরেও বদলায়নি দৃশ্যপট: ঝুলে আছে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের উদ্যোগ পরিবেশ রক্ষায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরা রাজউক অ্যাপার্টমেন্টে বৃক্ষরোপন কর্মসূচী শাহজালাল বিমানবন্দর,যাত্রীদের দুর্ভোগ ঘোচাতে ব্যর্থ শাটল বাস!

দিনমজুরের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিল সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জ সদর উপজেলার এক দিনমজুরের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের কালিকাবারি এলাকার ওমরের দুই ছেলে রাসেল ও আউয়ালের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী এই হামলা চালায়। এ সময় ভাঙচুর করে ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একদল দুর্বৃত্ত সদর উপজেলার যশোদল ইউনিয়নের কালিকাবারি এলাকার দিনমজুর আক্কাস মিয়ার বসতবাড়িতে প্রথমে হামলা চালায়। পরে ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে। এরপর পাশের আরও কয়েকটি গাছ কেটে চলে যায় তারা।

ভুক্তভোগীদের দাবি, হামলা চালিয়ে বসতঘর ভাঙচুরের পাশাপাশি নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বুধবার রাত ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরে থাকা আসবাবপত্র এলোমেলোভাবে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে।

ঘটনার পর থেকেই বারবার মূর্ছা যাচ্ছেন আক্কাস মিয়া। তিনি জানান, ‘আমার বলার কিছু নেই, আমার সব নিয়ে গেছে। আমার ছোট সন্তানদের নিয়ে কোথায় থাকবো, তার ঠিকানা নেই।’

আক্কাস মিয়ার স্ত্রী বেগম বলেন, ‘আমি সকালে মেয়ের বাড়িতে যাই, এসে দেখি আমার সব শেষ করে নিয়ে গেছে। ঘরে থাকা সমস্ত কিছু ভেঙে টাকাপয়সা, স্বর্ণ সব কিছু লুট করেছে। এখন আমি ছোট দুইটা ছেলে ও প্রতিবন্ধী মেয়ে নিয়ে কোথায় থাকবো, খাবো কিছু জানি না।’ প্রশাসনের কাছে বিচারের দাবি করে তিনি।

প্রতিবেশী ইসমাইল জানান, ‘স্থানীয় কয়েকজন ছেলেপেলে হামলা চালিয়ে আক্কাসের ঘর ভাঙচুর করে সব নিয়ে যায়। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপরও তেড়ে আসে তারা। স্থানীয় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের কিছু বলতে পারে না।’

হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে আউয়াল বলেন, ‘গত ৭ বছর ধরে আমাদের জায়গায় ওরা বসবাস করছে। বারবার বলার পরেও যায়নি। আজকে স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ নিয়ে তার ঘর জায়গা থেকে সরিয়ে ফেলি।’

 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘আমি অসুস্থ, বাড়িতে আছি, জানি না কিছু।’

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে কথা হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!