• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

ডিগ্রি নেই, তবুও ‘বিশেষজ্ঞ ডাক্তার’!

নিজস্ব প্রতিবেদক / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় চিকিৎসা সেবার নামে প্রতারণা, অপারেশন টেবিলে রোগীর জীবন নিয়ে খেলা! ডিগ্রি নেই, অনুমোদন নেই, তবু নিজেদের ‘বিশেষজ্ঞ’ বলে চালিয়ে অপারেশন থেকে শুরু করে জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিকের ব্যবহার পর্যন্ত করতেন দুই পল্লী চিকিৎসক। শেষমেশ অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত এই ভুয়া চিকিৎসা বাণিজ্যের মুখোশ উন্মোচন করে।

অভিযুক্ত দুই পল্লী চিকিৎসক হলেন, ঠাকুরদিঘীর পাড় এলাকার মসজিদ মার্কেটের মো. এহসান হাবীব এবং ছমদিয়া পুকুর পাড় এলাকার সুকুমার দে। তারা কেউই কোনো প্রকার এমবিবিএস কিংবা অনুমোদিত চিকিৎসা ডিগ্রিধারী নন। অথচ নিজেদের ‘জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ’ দাবি করে সাধারণ রোগীদের সঙ্গে বছরের পর বছর প্রতারণা করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তাদের প্রতিষ্ঠানে গাইনী অপারেশন থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন ধরনের সার্জারি গোপনে পরিচালনা করা হতো। ব্যবহৃত হতো মজুদ করা উচ্চক্ষমতার অ্যান্টিবায়োটিক ও নিষিদ্ধ ইনজেকশন। স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন ছাড়াই চলছিল এই অবৈধ চিকিৎসা ব্যবসা।

বুধবার (৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মো. এহসান হাবীব ও সুকুমার দে–কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক।

অভিযান শেষে তাদের কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে আর না জড়ানোর মুচলেকা নেওয়া হয়। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!