• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো “আমাদের উত্তরা ফাউন্ডেশন” এর পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধি / ৯৬৬ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর উদ্যোগে সকল স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। ৮ই আগষ্ট (শুক্রবার) বিকেল ৩ ঘটিকায় উত্তরা ৩ নং সেক্টর রবীন্দ্র সরণি রোডের শহীদ মীর মুগ্ধ মঞ্চে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গ্রন্থ পাঠ, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করা হয়। হোসনে আরা আঁখি ও রিফাত হোসেন এর এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব রাখেন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সভাপতিত্ব করেন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর সভাপতি আলী হোসেন (শ্যামল) ও সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম, সহ সভাপতি রিপা খান , সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা রহমান রূপা, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হৃদয়, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল, তথ্য যোগাযোগ সম্পাদক শুভ। উত্তরা কমিটির সভাপতি আলাউদ্দিন আজাদ , সাধারণ সম্পাদক সুজন মিয়া, সিনিয়র সহ সভাপতি মাজিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাধন কুমার বকশি, অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে সকল সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ও ব্যান্ড দলের পরিবেশনায় জাঁকজমক পূর্ণ হয়ে উঠে পুনর্মিলনী অনুষ্ঠানটি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!