• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

নিজস্ব প্রতিবেদক / ২২০ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মানবিক মূল্যবোধ ও শিক্ষাঙ্গন বিষয়ে অনুষ্ঠিত তৃতীয় সংলাপে এ কথা বলেন তিনি।

আবিদুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে খুব দ্রুত নির্বাচনের অবস্থান সম্পর্কে জানানো হবে। ২০১৯ সালের ডাকসু নির্বাচন এখনও আলোচনার বিষয়। সুতরাং, সবেমাত্র শেষ হওয়া এই নির্বাচনের ক্ষেত্রে যেসব অভিযোগ এসেছে, সেগুলোর যথাযথ জবাবদিহিতা প্রশাসন ও নির্বাচন কমিশন করতে না পারলে পুনরায় নির্বাচনের সুযোগ অবশ্যই আছে। আমরা সেটা আদায় করব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ফলাফল ঘোষণার পর পূর্বের নির্বাচনী সংস্কৃতিতে ফিরে যাইনি, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করিনি এবং ধৈর্য ধরে নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতির ধারাকে এগিয়ে নিয়েছি।

‘ভোটে একটা জাল বিছানো হয়েছিল এবং আমাকে ভিলেন বানানো হয়েছিল,’ বলেন আবিদ।

তিনি আরও বলেন, ‘আমরা এটাকে পরাজয় হিসেবে দেখছি না। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!