• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

সমন্বয়ক পরিচয়ে বরগুনায় ব্যবসায়ীকে মারধর

নিজস্ব প্রতিবেদক / ৫৪০ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বরগুনার পৌর শহরের গার্মেন্টস পট্টি এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এর ফলে আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন স্থানীয় বস্ত্র ব্যবসায়ীরা। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নেতারা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানিয়েছেন, জসিম নামের এক ব্যবসায়ী তাঁর শিশু সন্তানকে সঙ্গে নিয়ে দোকান থেকে বের হয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। পথে ইয়াসমিন তানিয়া নামে এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগলে শিশুটি পড়ে যায়। এরপর জসিম ও ওই নারীর মধ্যে বাকবিতণ্ডা হয়। বাজারের বস্ত্র ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

কিন্তু সমাধান প্রক্রিয়ার মাঝপথে ইয়াসমিন তানিয়ার ছেলে এবং নিজেকে সমন্বয়ক পরিচয় দেওয়া সিনহা রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন এবং উত্তেজিত হয়ে জসিমকে প্রকাশ্যে মারধর করেন। এই ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. জসিম অভিযোগ করে বলেন, ‘সন্তানকে নিয়ে খাবার কিনতে বের হই। পথে ইয়াসমিন তানিয়া নামে এক নারীর সঙ্গে আমার সন্তানের ধাক্কা লাগে। এতে সে পড়ে যায়। কিন্তু উল্টো ওই নারী আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি শেষ হলেও কিছুক্ষণ পর ব্যবসায়ী সমিতির নেতারা আমাকে মীমাংসার কথা বলে ডাকেন। সেখানে গেলে ওই নারীর ছেলে সিনহা রহমান কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে আমাকে প্রকাশ্যে মারধর করেন। আমি এই ঘটনার বিচার চাই।’

পৌর বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ বলেন, ‘আমার দোকানে উভয় পক্ষকে ডেকে বসা হয়। কথা বলার একপর্যায়ে ওই নারীর ছেলে ও তাঁর সঙ্গী দোকানে উঠে এসে জসিমকে মারধর শুরু করে। পরে আমরা মিলে তাদের থামাই। এরপর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা দোকান বন্ধ করে দেন। বিচার না হওয়া পর্যন্ত আমরা সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

অভিযুক্ত সিনহা রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর মা ইয়াসমিন তানিয়া বলেন, ‘এরকম একটা ঘটনার কথা শুনেছি। আমার ছেলে যদি ভুল করে থাকে, সবাই মিলে বসে এর সমাধান করা দরকার।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!