• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

শাহজালালে ৬১ ভরি স্বর্ণসহ যাত্রী আটক

এলেন বিশ্বাস / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা। শাহজালালের অভ্যন্তরীণ (ডমেস্টিক) টার্মিনাল থেকে ৬১ ভরি (প্রায় ৭২০ গ্রাম) গুঁড়ো করা স্বর্ণ উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা জানতে পারে যে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুবাই হয়ে চট্টগ্রামে অবতরণ করবে। আন্তর্জাতিক রুটের ওই ফ্লাইটের এক দুবাই-ফেরত যাত্রীর কাছ থেকে স্বর্ণ নিয়ে অভ্যন্তরীণ রুটের (চট্টগ্রাম-ঢাকা) এক যাত্রী ঢাকায় নামবেন এবং ডমেস্টিক টার্মিনাল ব্যবহার করে বের হয়ে যাবেন।

 

উক্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে মোহাম্মদ আলাউদ্দিন নামের ওই যাত্রীকে শনাক্ত করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গুঁড়ো করা ৭২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিমানবন্দর থানা সূত্রে জানানো হয়েছে।

 

এলেন বিশ্বাস

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!