• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

রাস্তার অনিয়ম ঢাকতে গিয়ে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী

নিজস্ব প্রতিবেদক / ৫৪৩ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার নিম্নমানের কাজ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়দের রোষানলে পড়েছেন এলজিইডির এক কর্মচারী। কাজের তদারকির মূল দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলীর অনুপস্থিতিতে প্রকল্প এলাকায় যাওয়া কার্য-সহকারী জাহিদুল ইসলামকে গণপিটুনির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়কের কার্পেটিং কাজ বালু ও ধুলাবালির ওপরেই চালানো হচ্ছিল। এতে অল্পতেই উঠে যাচ্ছিল পিচের স্তর। কাজ বন্ধ করতে গেলে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত জনতা জাহিদুলকে মারধর করে। পরে তিনি একটি ধানক্ষেতে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান।

ময়দানদীঘি ইউপি সদস্য বেলাল হোসেন জানান, ‘সড়কের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। যখনই শুরু হয়, স্থানীয়দের অভিযোগে বন্ধ হয়। এবারও অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধে সহযোগিতা করি।’

স্থানীয় ইউসুফ আলী বলেন, ‘রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি, সামান্য চাপেই উঠে যাচ্ছে পিচের স্তর। মিস্ত্রিরা হাতুড়ি দিয়ে চেপে সেটার মেরামতের চেষ্টা করে।’

আরেক বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘কাজ নিয়ে প্রশ্ন তুললে আমাকে হুমকি দেওয়া হয়। কাদার ওপরেই কার্পেটিং করতে দেখি।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্ত্রি আবুল কালাম বলেন, ‘বৃষ্টির কারণে কিছু জায়গায় বালু জমেছিল। পরিষ্কার না করেই কার্পেটিং করা হয় বলে এমন হয়েছে।’

এ বিষয়ে কার্য-সহকারী জাহিদুল ইসলাম বলেন, ‘আমি অফিসের নির্দেশে কাজ দেখতে যাই। স্থানীয়রা তখন কাজ বন্ধ করে রেখেছিল। আমি বলি, কাজ ঠিকমতো হচ্ছে। তখন উত্তেজিত হয়ে আমাকে মারধর করে। কোনোমতে পালিয়ে বেঁচেছি।’

তিনি আরও বলেন, ‘দশদিন আগে প্রাইম কোট দেওয়া হয়েছিল। পরে বৃষ্টি হলে কিছু জায়গায় বালু পড়ে। পরিষ্কার না করেই কার্পেটিং শুরু হওয়ায় সমস্যা হয়েছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান এমআর ট্রেডার্সের সাব-ঠিকাদার মিজানুর ইসলাম বলেন, ‘এটি ২০২০-২১ অর্থবছরের প্রকল্প। আমি যুক্ত ছিলাম, তবে এখন বিস্তারিত মনে নেই।’

জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জানান, ‘স্থানীয়দের অভিযোগে কাজ বন্ধ রাখা হয়েছে। তবে কেউ মারধরের শিকার হয়েছেন, এমন তথ্য এখনও পাইনি।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!