• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

রবিবার এইচএসসি পরীক্ষা দেবেন সেই ছাত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৯২ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

এইচএসসি পরীক্ষার্থী আনিসা আরিফা আগামী রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মায়ের হঠাৎ অসুস্থতায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা।

পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর তিনি কেন্দ্রে যান। ফলে নিয়ম অনুযায়ী তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষা না দিতে পেরে কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন আনিসা। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। দাবি ওঠে, তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার। পরে শিক্ষা উপদেষ্টার বরাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী আনিসার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে।

শনিবার (২৮ জুন) আনিসা জানান, বাংলা দ্বিতীয়পত্রের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং রবিবার যথাসময়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় পরীক্ষায় অংশ নেবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছে ৪৩ জন শিক্ষার্থী।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!