• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আফসানা প্রিয়ার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ৬৩৬ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কুলছাত্র ওহির মা আফসানা প্রিয়া (৩০)–এর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদীয়াশুলাই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি একই গ্রামের বাসিন্দা ওহাব মৃধার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আফসানা প্রিয়া প্রতিদিনই ছেলেকে স্কুলে দিয়ে আসতেন এবং নিয়ে আসতেন। গত সোমবার (২১ জুলাই) দুপুরে তিনি তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে ওহিকে স্কুলে দিয়ে অভিভাবক কক্ষে অপেক্ষা করছিলেন। ছেলে ক্লাস শেষে বের হলে, আফসানা প্রিয়া ছেলের ব্যাগ আনতে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। ঠিক তখনই একটি বিমান বিদ্যালয় ভবনে বিধ্বস্ত হয়।

ঘটনার পর ওহিকে উদ্ধার করা গেলেও তার মা নিখোঁজ থাকেন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার (২৪ জুলাই) তার মরদেহ শনাক্ত করা হয়।

পরে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং মেদীয়াশুলাই পশ্চিমপাড়া হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!