• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

বউ রেখে ভাতিজিকে নিয়ে পালালেন যুবলীগ নেতা

সকালের রিপোর্ট ডেস্ক / ৩০৬ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নোয়াখালী হাতিয়ায় বউ রেখে কলেজ পডুয়া ভাতিজিকে নিয়ে পালিয়েছেন রিপন চন্দ্র দাস নামে এক যুবলীগ নেতা।

সোমবার (২৮ এপ্রিল) সকালে এ বিষয়ে মেয়ের বাবা থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত রিপন চন্দ্র দাস উপজেলার চরঈশ্বর ইউনের ৪ নম্বর ওয়ার্ডের চরলটিয়া গ্রামের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের একই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং তিন সন্তানের জনক। ওই কলেজছাত্রী সম্পর্কে তার ভাতিজি হয়

 

মেয়ের বাবা বলেন, আমার মেয়েটি কলেজে যাওয়ার সময় প্রায় রিপন তাকে উত্যক্ত করতো। একপর্যায়ে সে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়ে বিষয়টি আমাকে জানালে আমি তার পরিবারকে বিষয়টি জানাই। তখন তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি ধামকি দেয়। শনিবার সকালে আামার মেয়ে প্রাইভেট পড়তে কলেজে যাওয়ার পথে রাস্তা থেকে রিপনসহ কয়েকজন মিলে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

যুবলীগ নেতা রিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে হাতিয়া হাতিয়া থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মেয়ের বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। রিপনের নাম্বারটি বন্ধ পাওয়া যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!