• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ: আজহারি

সকালের রিপোর্ট ডেস্ক / ২৯৪ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে আমরা বারবার একত্রিত হবো বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

আজ রবিবার (১৩ এপ্রিল) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, গতকাল ঢাকার চারদিক থেকে তেজদীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মোহনায় মিলিত হয়েছিল। এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক! ন‍্যায়ের পক্ষে ইমানি হাজিরা! ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

ঠিক কবে গোটা বাংলাদেশ এমন করে একত্রিত হয়েছিল তা হলফ করে বলা মুশকিল। দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঠিক এভাবেই আমরা বারবার একত্রিত হবো। এভাবেই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ।

এর আগে, শনিবার (১২ এপ্রিল) প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে আজহারি বলেন, আমাদের সবার হৃদয়ে একটা করে গাজা বাস করে। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসতে গিয়ে আমরা লাথি, গুতা খেয়েছি। তারপরও এই গণজমায়েতে আমাদের উপস্থিতি প্রমাণ করে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ভৌগোলিকভাবে আমাদের অবস্থান ফিলিস্তিন থেকে বহু দূরে হলেও আমাদের একেকজনের বুকের ভেতর বাস করে একেকটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা। এ সময় তিনি ‘আমার ভাই শহীদ কেনো, জাতিসংঘ জবাব চাই’, ‘গাজায় গণহত্যা কেনো, জাতিসংঘ জবাব চাই’ স্লোগান দেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!