• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫২৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ সময় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও তিন নেতা।

ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন

মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিন ভূইয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

অসুস্থরা হলেন- সুখিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দী ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন। আরেকজনের নাম জানা যায়নি।

জানা যায়, আজ মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহলে উপজেলা বিএনপির অফিসের সামনে আসে। এ সময় ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

 

গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক এ্যাড. জালাল উদ্দিন তাৎক্ষণিক উপজেলা বিএনপির আনন্দ মিছিল স্থগিত করেন। অশ্রুশিক্ত হয়ে জালাল উদ্দিন বলেন, ‘পাকুন্দিয়া উপজেলা বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সে দলের নিবেদিত কর্মী ছিল। তার মতো দলপ্রেমী মানুষ আমি আমার রাজনৈতিক জীবনে কমই দেখেছি।’ ডাক্তাররা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও প্রচণ্ড গরমের কারণে আরও কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও প্রচণ্ড গরমের কারণে আরও কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!