• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষার বিরুদ্ধে মামলা

সকালের রিপোর্ট ডেস্ক / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাভার মডেল থানায় এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

গত ২০ আগস্ট রাব্বি টেক্সটাইল নামে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইলিয়াস মিয়া বাদী হয়ে মামলা করেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এ মামলার অন্য আসামিরা হলেন অনন্ত জলিলের এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সোমবার আসামি আকরাম ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আকরাম আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর মুনির নামে আরেক আসামি আত্মসমর্পণ করে জামিন পান। তবে এই মামলায় আসামি হলেও অনন্ত জলিল ও বর্ষা জামিন চেয়ে আবেদন করেননি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!