• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তুরাগ দক্ষিন যুব বিভাগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত রেডিক্যাল হাসপাতালের ‘ভয়ঙ্কর’ বিল! তুলা-স্যাভলনের ছোঁয়ায় ৫০০ টাকা! উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত আমাদের উত্তরা ফাউন্ডেশন এর নতুন কমিটি গঠন: সভাপতি আলী হোসেন, সম্পাদক এলেন বিশ্বাস নতুন টেন্ডার প্রক্রিয়া জনসাধারণের জন্য হুমকির মুখে – দাবী ঠিকাদারদের জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত’

ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা চালু করবে বিএনপি: তারেক রহমান

সকালের রিপোর্ট ডেস্ক / ১৪৬ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য বিশেষ ভাতা চালু করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। তাদের উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও দেশের পরিচিতি বাড়বে। পাশাপাশি কৃষিকে আধুনিকায়ন করে কৃষকদের জন্য আলাদা সহযোগিতা নিশ্চিত করা হবে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ৩১ দফা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন তারেক রহমান। এসময় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এক অদৃশ্য প্রতিপক্ষ, যারা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। তারাই দলটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি চাই না। তবে ৩১ দফা বাস্তবায়নই হবে জুলুম-নির্যাতনের প্রকৃত জবাব। আমার ওপর, আমার মায়ের ওপর, আমার ভাইয়ের ওপর যে নির্যাতন হয়েছে- তার জবাব আমরা প্রতিহিংসার মাধ্যমে নয়, বরং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দিতে চাই।

তারেক রহমান বলেন, সাম্প্রতিক আলোচনায় দেখা যাচ্ছে- প্রান্তিক জনগণের যে চাওয়া-পাওয়া, তা ৩১ দফার সঙ্গে মিলে যায়। এখন এগুলোকেই কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে বিভক্ত রাখতে ধর্ম ও মতাদর্শকে ব্যবহার করেছে। আমরা বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ হবো, ধর্মীয় ভেদাভেদ ভুলে আমরা একটি সম্প্রীতির সমাজ গড়তে চাই।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!