• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী

এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?

সকালের রিপোর্ট ডেস্ক / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

এবার যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে নতুন এক সুযোগ আনতে যাচ্ছে উবার। সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানিটি ঘোষণা করেছে, তারা এবার হেলিকপ্টার পরিসেবা চালু করতে যাচ্ছে। কোম্পানি জানায়, আগামী বছরের মধ্যে যাত্রীরা সরাসরি উবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার বা সি-প্লেন বুক করতে পারবেন।

উবার এই উদ্যোগের জন্য যৌথভাবে কাজ করবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে। জোবি সম্প্রতি হেলিকপ্টার ও সি-প্লেনে যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে।

উবার এবং জোবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একবার পরিসেবা একীভূত হলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকে ফ্লাইট বুক করা সম্ভব হবে।

জোবির এক মুখপাত্র জানান, এখনো নির্দিষ্ট রুট বা ভাড়া চূড়ান্ত হয়নি। তবে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দর রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে। তিনি বলেন, “বিমানবন্দর রুট দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হয়েছে।”

ব্লেডের ওয়েবসাইট অনুসারে, এটি ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর অথবা নিউ জার্সির নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফ্লাইটের জন্য ১৯৫ ডলার চার্জ করে। গত বছর ব্লেড নিউইয়র্ক মেট্রোপলিটন এলাকা এবং দক্ষিণ ইউরোপে প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।

উবার মনে করছে, নতুন এই পরিসেবা শহরের ভ্রমণকে আরও দ্রুত, আধুনিক এবং সুবিধাজনক করে তুলবে, যেখানে রাস্তার জ্যাম আর সময়ের চাপ থাকবে না।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!