• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
অদৃশ্য সিন্ডিকেটের দখলে উত্তরা বিআরটিএ: ভোগান্তির শেষ নেই সেবাগ্রহীতাদের ৩ স্ক্যানারই অচল: ঢাকা বিমানবন্দরে কার্গো বিপর্যয়ের মুখে তৈরি পোশাক রপ্তানি, বাড়ছে ঘুষের বাণিজ্য উত্তরায় চীনা নাগরিকদের সন্দেহজনক ভ্লগিং: আড়ালে কী? শাহজালালে নিয়ম মানছে না কেউ: ভিড় নিয়ন্ত্রণে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী বিমানবন্দর রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা: যাত্রী দুর্ভোগ নিরসনে জরুরি সংস্কার দাবি তুরাগে ১ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক উত্তরায় অবরোধে স্থবির টঙ্গী-বিমানবন্দর সড়ক: কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির সারি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ​ উত্তরা আব্দুল্লাহপুর মহাসড়কের বেহাল দশা ড্রেনেজ অব্যবস্থাপনায় জলাবদ্ধতা: দায় এড়াতে বাসিন্দাদের ওপর দোষারোপ ডিএনসিসি প্রশাসকের

এনসিপি ঢাকা মহানগর উত্তরের ‘উত্তরা জোন’ প্রধানের দায়িত্ব পেলেন মাশকুর রাতুল

এলেন বিশ্বাস / ২৪০ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার ঢাকা মহানগর উত্তর শাখায় সমন্বয় কমিটি ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আকরাম হুসাইনকে এই কমিটির প্রধান করে ১৩ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার দলটি এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করে।

কমিটিতে মোস্তাক আহমেদ শিশিরকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এনসিপির ঢাকা মহানগরকে ৬টি জোনে বিভক্ত করা হয়েছে। এতে উত্তরা জোন সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন মাশকুর রাতুল। উত্তরা নিবাসী রাতুল ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের ছাত্র। তিনি স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিস ডিপার্টমেন্ট থেকে। দশ বছরের রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা এবং পরবর্তীতে রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।

 

জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এছাড়াও কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং বিগত নির্বাচন পূর্ববর্তী একদফা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!