• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করলেন আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন(এমপি)

Reporter Name / ২৬৩ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেন তিনি।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে এ পর্যন্ত আওয়ামী লীগের হয়ে পাঁচবার সংসদ সদস্য (এমপি) হয়েছেন মোসলেম উদ্দিন আহমেদ (৮৫)। এর মধ্যে ২০০৮ সাল থেকে টানা তিনবার জয়ী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ১৫১, ময়মনসিংহ ৬ গনপরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন(এমপি) আজ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুল করিম ও নির্বাচন অফিসার মোঃ তাজুল রায়হান মহোদয়ের কাছ থেকে মনোনয়ন ফর্ম উত্তোলন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ, সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ সহ উপস্থিত ছিলেন জনতার একাংশ।

রাজনীতিতে সক্রিয় এবং আইনজিবী মোসলেম উদ্দিন ৭ মে ১৯৮৬ সালের তৃতীয়, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২৯ ডিসেম্বর ২০০৮ সালের নবম, ৫ জানুয়ারি ২০১৪ সালের দশম ও ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ময়মনসিংহ-৬ আসনে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ১২ জন। ১৯৭০ সাল থেকে আসনটিতে আওয়ামী লীগ ছয়বার বিজয়ী হয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!