• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

ছাত্রদের সম্মানে তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল

আলী হোসেন (শ্যামল) / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ দক্ষিন থানার যুব বিভাগের উদ্যোগে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তুরাগ থানার জনশক্তিদের সম্মানে *ইফতার মাহফিল* অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১ মার্চ ২০২৬ যুব বিভাগ ও তুরাগ শিবিরের দায়িত্বশীলদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

যুব বিভাগের সেক্রটারী জনাব মোস্তফা আসাদের সঞ্চালনায় এবং যুব বিভাগ সভাপতি জনাব মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ দক্ষিন থানা আমীর ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী *মাওলানা আবু বকর সিদ্দিক*। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তুরাগ থানার সাংগঠনিক সম্পাদক জনাব তাহমিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তরুন ও যুব সমাজ যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেভাবেই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এবং এ বিষয়ে তাদেরকে উৎসাহ প্রদান করেন।

মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মাওলানা আবদুর রহিম বাদশাহ। যুব বিভাগ সভাপতি জনাব মুহাম্মদ আতিকুর রহমান ছাত্র শিবিরকে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি ক্যারিয়ার গঠনের গুরুত্ব তুলে ধরেন। ইফতার মাহফিলে ছাত্র শিবিরের থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ও জনশক্তি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!