• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ড. ইউনূস একজন শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা বারবার অনুরোধ করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক দলের সমাবেশে এ কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, সংস্কার আমাদের দাবি, আমাদের সন্তান। সুতরাং কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে।’

তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে অস্বাভাবিক সময় পার করছি। ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, কিন্তু গণতন্ত্রের উত্তরণ হয়নি। মানুষের আকাঙ্ক্ষা জনগণের সরকার গঠন করতে পারিনি।’

মির্জা ফখরুল বলেন, ‘সবচেয়ে বঞ্চিত শ্রেণি হচ্ছে শ্রমিকরা। তারা গোটা সভ্যতাকে বাঁচিয়ে রাখে অথচ ন্যায্য মজুরি পায় না।’

তিনি আরও বলেন, ‘শিশুদের হাতুড়ি পেটাতে হচ্ছে জীবিকার জন্য। যেখানে তার লেখাপড়া করার কথা, খেলাধুলা করার কথা, সেখানে তার পরিবার রক্ষার জন্য তাকে কারখানায় কাজ করতে হয়। যুগের পরিবর্তন হয়েছে, যন্ত্রের আবিষ্কার হয়েছে, কম্পিউটার এসেছে, উৎপাদনের প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রমিক শ্রেণির পরিবর্তন হয়নি।’

 

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!